![]()
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার)। অদ্য ২২ আগস্ট, ২০২২ সোমবার, সকালে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে সাবেক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) মহোদয়ের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব প্রদান শেষে অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) মহোদয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে যোগদানের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ত্যাগ করেন ।
এসময় জেলা পুলিশের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোঃ ইমরান হোসেন তালহা । নারায়নগঞ্জ প্রতিনিধি



মন্তব্য