সোমবার, ১ জুন ২০২৬
 

ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ক ফলোআপ মিটিং

JK0007
প্রকাশ: ২২ আগস্ট ২০২২

ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ক সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ) ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে ও ঠাকুরগাঁও সদর থানা এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় গতকাল সোমবার দুপুরে সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারী সদস্যদের নিয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন

সিভিএ সদস্য ফারজানা আক্তার মুন্নির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর থানার ওসি অপারেশন জিয়ারুল হক, শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, ইসলামিক রিলিফ ঠাকুরগাঁওয়ের ম্যনেজার নুর নবী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যনেজার লিওবার্ট চিসিম।

বক্তারা এ সময় ঠাকুরগাঁও সদর থানার শিশু কেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও মামলার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং সরকারী বিভিন্ন হটলাইনগুলি ব্যবহারের সুবিধা সহ জেলার শিশু কেন্দ্রিক নানা সমস্যা ও তার সমাধান বিষয়ে আলোচনা করেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি: মোঃ রাজু

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon