![]()
মো: মিশিকুল মন্ডল (স্টাফ রিপোর্টার):
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম— মোছা: রশিদা বেগমকে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে (১,২,৩)নং ওয়াডের মেম্বার হিসেবে দেখতে চায় স্থানীয় জনসাধারণ ও কর্মীবৃন্দ। স্থানীয় বাসিন্দাদের মতে, রশিদা বেগমকে একজন সৎ, সাহসী এবং জনবান্ধব হিসেবে দেখতে চান এলাকার সাধারণ মানুষ। রোয়াইড় দিঘীপাড়ার সুলতানা বেগম বলেন আমাদের গ্রামে এসে সকলের বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে দোয়া চাচ্ছে রশিদা বেগম। এলাকার সাধারণ মানুষ ও সমর্থকদের প্রত্যাশা, রশিদা বেগম মহিলা মেম্বার যদি নির্বাচিত হন,তবে (১,২,৩)নং ওয়াড হবে উজ্জ্বল ও মডেল। তার সাহসী অবস্থান ও মানুষের প্রতি দায়বদ্ধতা নতুন মাএা যোগ করবে বলে মনে করছেন সচেতন মহল। রশিদা বেগম বলেন আমি যদি নির্বাচিত হয় তাহলে(১,২,৩) নং ওয়াড, উন্নয়ন নারী অধিকার প্রতিষ্ঠা এবং সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে আমার এই পথচলা।



মন্তব্য