![]()
নিজস্ব প্রতিবেদক :
জীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় পরিবহন গাড়ি থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশ সার্জেন্ট নজরুল মিয়ার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, কথিত ঘুষ নেওয়ার সময় এক পরিবহন চালক ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাধারণ জনগন ঘটনাস্থলে এসে সার্জেন্ট নজরুল মিয়া ও তার সঙ্গে থাকা কনস্টেবলকে জিজ্ঞাস করে আপনারা ঘুষ নিলেন কেন?
ঘুষ নেওয়ার দাবিটি অস্বীকার করেন পুলিশ। কিন্তু কিছুতেই উত্তেজিত জনতা তাদের ছার দেয় না। এছাড়া উত্তেজিত জনতা অভিযোগ করেন, দুই ট্রাফিক সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়োগ কটুক্তি করেছেন এবং নানান ভাষায় গালাগালি করেছেন। যে কারনে সাধারণ জনগন মার মুখি আচরণ করে দুই ট্রাফিক পুলিশ সদস্যের উপর।
জনতা আরো বলেন, জনগণের নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্বে থাকা কোনো সদস্য যদি সত্যিই ঘুষ গ্রহণে জড়িত,তাহলে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া জরুরি।



মন্তব্য