রবিবার, ৯ আগস্ট ২০২৬
 

আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেটসহ সিএনজি গাড়ি জব্দ, ৩ কারবারি গ্রেফতার।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬

---

মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সিএনজিসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল আনুমানিক ০৬ টার সময় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৬৪৬৯ নম্বরের একটি সিএনজি আটক করে তল্লাশি চালানো হয়। পরে সিএনজি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা PATRON ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার তিনজন হলেন—নরসিংদীর শিবপুর থানার বংশীদিয়া গ্রামের হাবিব মিয়ার ছেলে হিমেল মিয়া, পলাশ থানার ফুলবাড়িয়া গ্রামের মৃত জাকির হোসেন গাজীর ছেলে রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায় মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল আওয়াল।
আশুগঞ্জ থানা পুলিশ যুগের কণ্ঠস্বরকে বলেন উদ্ধারকৃত সিগারেট ও সিএনজি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon