রবিবার, ৯ আগস্ট ২০২৬
 

নবীনগরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে টিয়ারা গ্রামে দু পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে, আহত ২০

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬

---
মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আবারও দু পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত। নীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন মিয়া গুষ্টির সাথে বিশিষ্ট দুবাই ব্যবসায়ী শিশু মিয়ার গোষ্ঠী আধিপত্য বিস্তার নিয়ে অতিতেও বহুবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তারই সূত্র ধরে আজ শনিবার ৮ আগস্ট বাদ জোহর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দু ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আতঙ্ক।
সংঘর্ষ থামাতে নবীনগর থানা পুলিশ সদস্যরা চেষ্টা চালিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আনেন। তবে এতে দু পক্ষের অন্তত প্রায়ই ২০ জনের মত আহত হন।
পুলিশের পক্ষ থেকে যুগের কণ্ঠস্বরকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon