রবিবার, ৯ আগস্ট ২০২৬
 

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গাজীপুর মহানগর আহ্বায়ক মো. জাকির সদস্য সচিব মো. হাসান আলী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬

---
স্টাফ রিপোর্টার:
পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকার সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান, অধিকার রক্ষা এবং নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’-এর গাজীপুর মহানগর কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাংবাদিক মো. জাকির হোসেন-কে আহ্বায়ক এবং মো. হাসান আলী-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই বিভিন্ন মহলের হামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হন। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় নবগঠিত ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ দৃঢ় ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় বিশেষ বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান এবং সিকান্দার আলী।
বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের সভাপতি মো. সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনজুর সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থায়ী কমিটির সদস্য আবুল কাশেমসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সাংবাদিক নেতারা পৃথকভাবে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon