শনিবার, ৮ আগস্ট ২০২৬
 

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬

---

জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের  নলকা এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। ‎শনিবার (৮ আগস্ট) ভোররাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।‎যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ভোররাতে নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। একই সময়ে সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।
‎সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুইজন মারা যান। আহত হন বাসের আরও অন্তত ১০ যাত্রী।

‎দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ‎ওসি মো. আমিরুল ইসলাম আরও জানান, নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon