শনিবার, ১ আগস্ট ২০২৬
 

মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রবিউল ইসলামকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬

---
​গোপালগঞ্জ প্রতিনিধি: শেখ মোঃ আরমান

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলামকে দলীয় পদসহ সবধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ​শুক্রবার (৩১ জুলাই) মুকসুদপুর উপজেলা বিএনপির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ৩১ জুলাই থেকেই রবিউল ইসলামকে সহসভাপতি পদসহ দলের সবধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে অব্যাহতিপ্রাপ্ত এই নেতার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ ও সম্পর্ক না রাখার জন্য উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

​নেতৃবৃন্দ জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার স্বার্থেই এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon