![]()
মোঃ চান পাশা, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সুবিধার্থে মাতৃদুগ্ধ কর্নার এবং নামাজের স্থান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ডিসি মোঃ আবু সাঈদ আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, মাতৃদুগ্ধ কর্নার চালুর ফলে কর্মজীবী মা ও সেবাগ্রহীতারা শিশুদের নিরাপদ ও আরামদায়ক পরিবেশে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। পাশাপাশি নামাজের স্থান চালুর মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও আগত সেবাপ্রার্থীদের ধর্মীয় অনুশীলনের জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হবে।
উপজেলা প্রশাসন জানায়, জনবান্ধব ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। প্রধান অতিথি জনাব মো: আবুসাঈদ জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নবীনগর ইছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।



মন্তব্য