শনিবার, ১ আগস্ট ২০২৬
 

জাবিতে ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬

---
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চেস ক্লাব (JUCHC)-এর উদ্যোগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব ও জাকসু (JUCSU)-এর সহযোগিতায় ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এটি ছিল একটি FIDE Rated Rapid Tournament, যেখানে অংশগ্রহণকারীরা অফিসিয়াল FIDE রেটিং অর্জনের সুযোগ পান।

র‌্যাপিড (১০+৫) ফরম্যাটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৭/৮ রাউন্ডে খেলোয়াড়রা অংশ নেন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা ও ট্রফি, রানার-আপকে ৪ হাজার টাকা ও ট্রফি, তৃতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা ও ক্রেস্ট, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা করে ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া ৫০ থেকে ৫৫ ব্যাচের প্রতিটি ব্যাচের সেরা খেলোয়াড়কে ১ হাজার টাকা ও ক্রেস্ট, সেরা নারী খেলোয়াড়কে ১ হাজার ৫০০ টাকা ও ক্রেস্ট এবং সেরা অ্যালামনাই খেলোয়াড়কে ১ হাজার ৫০০ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সহ-সভাপতি শাদমান  ভূঁইয়া বলেন, “গত এক মাসের পরিশ্রমের ফলেই আমরা সফলভাবে ষষ্ঠ ইন্ট্রা ইউনিভার্সিটি দাবা টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি।  বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আরবিটার এনে প্রতিযোগিতাটি আরও মানসম্মত করার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল ক্যাম্পাসে দাবাকে আরও জনপ্রিয় করা। ক্লাবের বাজেট অনুমোদনের পর ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারব বলে আমরা আশাবাদী। ”
আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে দাবা চর্চাকে আরও বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”

এছাড়া উক্ত প্রোগ্রামে জাকসুর জিএস মাজহারুল ইসলাম, কার্যকরী সদস্য আবু তালহা এবং গ্রান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিবসহ আরও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon