বুধবার, ২৯ জুলাই ২০২৬
 

দৌলতখানে ‘কৃষক কার্ড’ তথ্য অন্তর্ভুক্তিতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬

---
জামাল খান,জেলা সংবাদদাতা
ভোলা-২ আসনের অন্তর্গত দৌলতখানে সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত “কৃষক কার্ড” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য অন্তর্ভুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্যায়ে চরখলিফা ইউনিয়নের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদের দোরগোড়ায় এই সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্জ হাফিজ ইব্রাহিম। তিনি বক্তব্যকালে বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও কৃষি খাতকে আধুনিকায়নে কৃষক কার্ড এক যুগান্তকারী পদক্ষেপ। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট ইউনিয়নে তথ্য সংগ্রহ শুরু হলেও দ্রুত সময়ের মধ্যে দৌলতখানের সবকটি ইউনিয়নে এই কার্যক্রম বিস্তৃত করা হবে, যেন কোনো প্রকৃত কৃষক সুবিধা থেকে বঞ্চিত না হন।”

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ভোলার উপপরিচালক কৃষিবিদ মোঃ খায়রুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. শামীম আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা। ​সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল মতিন খান।
​বক্তারা উল্লেখ করেন, “কৃষক কার্ড”-এর মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সঠিক ও তথ্যনির্ভর ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এর ফলে সরকারি সার, বীজ, কৃষি ভতুর্কি ও বিভিন্ন ঋণ সুবিধা সরাসরি কার্ডধারী কৃষকের কাছে নিখুঁত ও সহজ উপায়ে পৌঁছে যাবে।

​অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা সরকারের এই সময়োপযোগী ও প্রযুক্তিবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুততম সময়ে সব ইউনিয়নে এটি বাস্তবায়নের আহ্বান জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon