মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
 

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার আগমন ঘিরে বিএনপির সভা: তৃনমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬

---
নিজস্ব প্রতিবেদক  :
আগামী ৩০ জুলাই কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এমপি’র দেবিদ্বার সফর উপলক্ষে নবগঠিত দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতিমূলক প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলের সাংগঠনিক গতি বাড়াতে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৩টায় দেবিদ্বার নিউ মার্কেটস্থ ‘কয়লা রেস্তোরাঁ’য় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতাদের সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ জুলাই এমপি রাশেদা বেগম হীরার আগমনকে সফল ও স্মরণীয় করে তুলতে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। নেতাকর্মীরা এতে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার পাশাপাশি কর্মসূচি সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, দলকে নতুন করে ঢেলে সাজানোর উদ্দেশ্যে সভা থেকে দেবিদ্বার উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিদ্যমান কমিটিগুলো একযোগে বিলুপ্ত ঘোষণা করেন নেতৃবৃন্দ। দলীয় সূত্রের জানা যায়, সাংগঠনিক ভিত্তি আরও শক্ত ও সুসংগঠিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুতই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করা হবে বলে সভার সিদ্ধান্ত থেকে জানা গেছে।

এমপি মহোদয়ার সফর ও তৃণমূল কমিটি পুনর্গঠনের এই বারতায় দেবিদ্বারের রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। উক্ত আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon