![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌ পুলিশ। অভিযানে ৩৫টি অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই ) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মৎস্য বিভাগ জানায়, পদ্মা নদীতে অবৈধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার রোধ এবং দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গোয়ালন্দ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “পদ্মা নদীর মৎস্যসম্পদ রক্ষা এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলেদের সচেতন করার পাশাপাশি অবৈধ মাছ শিকার সম্পূর্ণভাবে বন্ধ করতে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান অব্যাহত রাখব।”



মন্তব্য