![]()
নিজস্ব প্রতিবেদক
ইসলাম ধর্ম নিয়ে অনলাইনে অবমাননাকর মন্তব্য প্রকাশের অভিযোগে ব্লগার ও লেখক আবির হোসাইনের বিরুদ্ধে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আদালত সূত্র জানায়, মামলাটি ফৌজদারি দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় দায়ের করা হয়েছে।আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায় গত ৮ জুন ২০২৬ শামীমা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে আবির হোসাইন অনলাইনে ইসলাম ধর্ম সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবমাননাকর মন্তব্য প্রকাশ করেছেন, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে বাদীর দাবি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযোগকৃত লেখাগুলো mdabirhossain.com নামের একটি ওয়েবসাইট এবং X (সাবেক টুইটার)-এ প্রকাশিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বগুড়া পিবিআইকে নির্দেশ দেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষণে উল্লেখ করেন, অভিযুক্তদের প্রকাশিত বক্তব্য সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। আদালত মামলাটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া মামলাটি তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে (পিবিআই) কে অতিরিক্ত তৎপর ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলেন “মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত কোনো মন্তব্য করা সমীচীন হবে না।”
তিনি আরও বলেন, “সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।



মন্তব্য