মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
 

উৎসবমুখর পরিবেশে এডামস নির্বাচন, নেতৃত্বে তুহিন ও শ্রেয়সী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬

---
মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টুডেন্টস (এডামস)-এর বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ হয়। এছাড়া অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. তৌহিদ আহমেদ (তুহিন), সৌখিন সরকার ও ফাইরুজ তাজনিম। এর মধ্যে মো. তৌহিদ আহমেদ (তুহিন) ৯১ ভোট পেয়ে বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাসফিয়া আহম্মেদ (শ্রেয়সী) ও মো. মোরশেদুল ইসলাম (মৃদুল)। এতে তাসফিয়া আহম্মেদ (শ্রেয়সী) ১০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপরদিকে মোরশেদুল ইসলাম (মৃদুল) পান ৯৩ ভোট।

কার্যকরী সদস্য পদে সাতজন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে নির্বাচিত পাঁচজন হলেন—
মো. খায়রুল ইসলাম ,আবু তালহা,আবু বক্কর সিদ্দিক ,সানজিদ ইসলাম,অনিক রায় অর্ণব

অন্যদিকে মো. আনাস মাহমুদ ১০৯ ভোট এবং ইনজামাম আরাফিন ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হতে পারেননি। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক: ইশতিয়াক আহমেদ জিহাদ ও শুভ বৈরাগী সাংগঠনিক সম্পাদক: মো. সাজ্জাদুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক: মারজান মাসুক ক্রীড়া সম্পাদক: মো. রাজিব মাহমুদ
সাহিত্য, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: মো. আবু নোমান ইবনে কবির কর্মব্যবস্থাপনা সম্পাদক: প্রতীক গোলদার নির্বাচনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, মো. সানজিদ ইসলাম খান ও মো. আশিফ করিম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনাররা বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব বিভাগের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, “ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়াটা আমাদের জন্য আনন্দের। পুরো নির্বাচন ছিল সুশৃঙ্খল ও স্বচ্ছ।”
আরেক শিক্ষার্থী হুমায়রা আনিসা বলেন, “গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পেরে ভালো লেগেছে। আশা করি, নতুন কমিটি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবে।” নবনির্বাচিত সহ-সভাপতি মো. তৌহিদ আহমেদ (তুহিন) বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য বিভাগের সকল শিক্ষার্থীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবাইকে সঙ্গে নিয়ে বিভাগের উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং একটি কার্যকর সংগঠন গড়ে তুলতে কাজ করব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আহম্মেদ (শ্রেয়সী) বলেন, “এই বিজয় আমার একার নয়, পুরো বিভাগের শিক্ষার্থীদের। আমরা এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থীর মতামত গুরুত্ব পাবে এবং বিভাগীয় কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।”
নবনির্বাচিত কার্যকরী সদস্য মো. খায়রুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দিতে নিষ্ঠার সঙ্গে কাজ করব। বিভাগ ও সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon