সোমবার, ২৯ জুন ২০২৬
 

‘বেগম খালেদা জিয়ার শুরু করা বৃক্ষরোপণের কার্যক্রম আজ গণআন্দোলনে রূপ পেয়েছে: বাকৃবি উপাচার্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬

 ---

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে আমরা  বৈশ্বিক জলবায়ু  ঝুঁকির মধ্যে আছি, সেটা অনেকটা লাঘব করবে। ১৯৯১ সালে থেকে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া দূরদর্শীভাবে বৃক্ষরোপণ কর্মসুচী চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন এটি  গণআন্দোলনে রূপ নিয়েছে। এই সরকার আসার পর সেটা আরও বেগবান হয়েছে।’
সোমবার (২৯ জুন) সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষি অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন বাকৃবি উপাচার্য। সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উপাচার্য আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখেই বাকৃবি দেশের কৃষি পরিবেশের নিরাপত্তা ও জলবায়ু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের যে উদ্যোগটি নিয়েছে তারই অংশ হিসেবে আমাদের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করছি। কৃষি অর্থনীতি অনুষদ থেকে শুরু করে আজ কৃষি অনুষদ এভাবেই বিভিন্ন অনুষদ ভিত্তিক গাছ লাগানো কর্মসূচি পালন করা হবে। পরবর্তীতে আমরা কেন্দ্রীয় ভাবে একটি বড়ো উদ্যোগ গ্রহণ করব।’
এসময় অনুষদের পশ্চিম ভবন সংলগ্ন স্থানে ৫টি নাকাচুয়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসুচীর শুরু হয়। সর্বমোট ১০০ টি বৃক্ষ রোপণ করা হবে যেখানে পর্যায়ক্রমে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ লাগানো হবে। পাঁচ বছরে ছাত্র সমিতির ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়ে বলে জানান সমিতির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালি দলের সাধারণ সম্পাদক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কৃষি অনুষদ ছাত্র সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অনুষদীয় ছাত্র সমিতির সভাপতি ও অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon