সোমবার, ২৯ জুন ২০২৬
 

জাবিতে ‘বাংলাদেশে নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬

---
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “Workshops on Ending Torture in Bangladesh: Building a National Prevention Framework under OPCAT and the Istanbul Protocol” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘নির্যাতনমুক্ত বাংলাদেশ গঠন’ এবং ‘মর্যাদা, প্রতিরোধ ও জবাবদিহিতা’ নিশ্চিতকরণের প্রত্যয় নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের (Office of the Attorney General, Bangladesh) সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়। এটি ‘অ্যাটর্নি জেনারেলস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি-এজিও (UNDP-AGO) ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রোগ্রাম ডিরেক্টর ব্যারিস্টার তাসনুভা শেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।
কর্মশালায় বক্তারা আন্তর্জাতিক নিয়মাবলি (OPCAT এবং Istanbul Protocol) অনুযায়ী বাংলাদেশে নির্যাতন বন্ধে একটি কার্যকর জাতীয় প্রতিরোধ কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, নির্যাতন প্রতিরোধ ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইন শিক্ষার মানোন্নয়ন, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষা ও পেশাগত চর্চার মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা প্রয়োজন। তিনি আইন শিক্ষার উন্নয়নে নীতিনির্ধারকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে ভবিষ্যতেও যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon