শুক্রবার, ১২ জুন ২০২৬
 

জাবির গণিত বিভাগের সভাপতির দায়িত্বে অধ্যাপক আমিনুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬

---
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. আমিনুর রহমান খান। তিনি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার ( ১০ জুন ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিমুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় নতুন দায়িত্ব পালনের লক্ষ্যে বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩-এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারা অনুযায়ী গণিত বিভাগের পরবর্তী জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ড. আমিনুর রহমান খানকে ৯ জুন ২০২৬ তারিখ থেকে পরবর্তী ৩৬ (ছত্রিশ) মাসের জন্য বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, তিনি প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon