রবিবার, ২৪ মে ২০২৬
 

ঈদুল আজহায় ক্যাম্পাসে বিশেষ আপ্যায়নের উদ্যোগ বেরোবি প্রশাসনের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬

---
মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-পুলিশ-আনসার ও নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্যদের জন্য বিশেষ খাবারের আয়োজন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।

শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান।

‘ঈদুল আযহা’ উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন হলে ও ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-পুলিশ-আনসার ও নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্যদের জন্য সকাল ও দুপুরে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে দুইটি খাসি কোরবানির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যার ওপর ভিত্তি করে পরবর্তীতে কোরবানির পশুর সংখ্যা বৃদ্ধি করা হতে পারে।”

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন বলে জানান তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon