বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
 

জাবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি নতুন নেতৃত্বে আফজাল - আমির হামজা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির  আংশিক নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে।  নবগঠিত এই আংশিক কমিটিতে সভাপতি হিসাবে নৃবিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী আফজাল হেসেন  এবং সাধারন সম্পাদক হিসাবে ফার্মেসী বিভাগের  ৫০ তম ব্যাচের শিক্ষার্থী আমির হামজা মনোনিত হয়েছেন।  গত মঙ্গলবার ( ১৮ মে )  সাবেক সভাপতি মোঃ আহাদ ভূইয়া এবং সাধারন সম্পাদক ফাতিন ইদ্রাক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই কমিটি ঘোষনা করা হয়।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মেহেদী হাসান (৫০ ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক হাফসা আক্তার (৫০ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক হৃদয় ইসলাম (৫০ ব্যাচ), কোষাধ্যক্ষ কাজল দেবনাথ (৫১ ব্যাচ), প্রচার সম্পাদক মো: এরশাদ (৫১ ব্যাচ), দপ্তর সম্পাদক আরাফাত হোসেন (৫১ ব্যাচ)।

এই নবগঠিত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

নবগঠিত কমিটির বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করতে নতুন কমিটি কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেওয়া হবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon