![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অভ্যন্তরে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় ঘটনার ১০০ ঘন্টা পার হলেও অপরাধীকে গ্রেফতারে ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু)।মিছিল পরবর্তী সময়ে নেতৃবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ২০ মিনিট অবরোধ করে রাখেন।
সোমবার (১৮ মে) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক(ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক এক সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করেন।এসময় তারা ৪ টা ৩৭ থেকে ৪ টা ৫৭ মিনিট পর্যন্ত বিশ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
মিছিলে জাকসু’র নেতৃবৃন্দের জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’;অপরাধীর কালো হাত ভেঙ্গে দাও,গুড়িয়ে দাও ‘বিচার চাই বিচার চাই,দোষীদের বিচার চাই; আমার বোন নিপীড়ীত কেন,সরকার জবাব দে; আমার বোন নিপীড়ীত কেন,স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দে;
দোষীরা বাইরে কেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দে; জ্বালোরে জ্বালো,আগুন জ্বালো; ইত্যাদি স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে জাকসু’র ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মতো ন্যাক্কারজনক ঘটনার প্রায় দেড়শ ঘণ্টা পার হলেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এখনো নীরব ভূমিকা পালন করছে।আমরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপামোর ছাত্রসমাজ তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। এবং এই আন্দোলনের ফলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনক ও রাষ্ট্রকে নিতে হবে।”
জিএস মাজহারুল ইসলাম বলেন, দেশে এর থেকেও অনেক বড় ঘটনা ঘটে যেখানে অপরাধীরা খুব দ্রুতই গ্রেফতার করা হয়। কিন্তু এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি অপরাধীর সম্পূর্ণ ফুটেজ থাকার পরও প্রশাসন তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে পারেনি।
তিনি আরো বলেন, ক্যাম্পাসের ভিতরেও একটি মহল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেটাতে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অতি দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।অন্যথায় পুরো ক্যাম্পাসসহ মহাসড়ক অবরোধ করে দেওয়া হবে।



মন্তব্য