সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
 

মাগুরার শালিখায় ‘আরজিনা ফাউন্ডেশন’-এর উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬

 

---

নিজস্ব প্রতিবেদক

মাগুরার শালিখা উপজেলার রায়জাদাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেবামূলক প্রতিষ্ঠান ‘আরজিনা ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রায়জাদাপুরস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান থেকে আগত হিরোশি কোজাই (Hiroshi Kozai)। বিদেশি এই অতিথির উপস্থিতি অনুষ্ঠানটিতে বিশেষ মাত্রা যোগ করে। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

 

​আরজিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আব্দুল ওহাব শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:, ​সাবেক প্রিন্সিপাল মো. ফারুক হোসেন, ​ইউপি সদস্য শাহেদ হাসান লিটন, ​মো. আলমগীর হোসেন ও মো. হারুন মৃধা, ​ইখতিয়ার হোসেন ইতার ও মাস্টার ইনামুল হক, ​সাবেক মাস্টার আইয়ুব হোসেন ও মো. শরিফুল শিকদার, ​ওবায়দুর রহমান ও এমদাদুল হক,  ​প্রেসক্লাব শালিখার সহ-সভাপতি জিআরএম তারিখ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নওয়াব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

​সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মুস্তাফিজুর রহমান (সবুজ)। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মুশফিকুর রহমান ও হাফেজ নুর ইসলাম।

 

​উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক বিভিন্ন বহুমুখী কার্যক্রমের মাধ্যমে এই সংস্থাটি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon