![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ির ১আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারের মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী সভায় শপথ গ্রহণ করেন।
এর মধ্যে রাজবাড়ী -১ ( সদর ও গোয়ালন্দ) আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম কে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন ।
জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক এই সভাপতি এবার নিয়ে রাজবাড়ী-১ আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি রাজবাড়ী পৌরসভার তিনবারের মেয়র ছিলেন।এবারেই প্রথম তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এদিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম প্রতিমন্ত্রী পরিষদে স্থান পাওয়া খবরে উচ্ছ্বাসিত দলীয় নেতাকর্মী ও অনুসারীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, এই মাত্র খবর পেয়েছি আমাদের প্রিয় নেতা রাজবাড়ী গণমানুষের নেতা রাজবাড়ী ১ আসনের দুই দুইবারের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন, এ খবরে আমরা অত্যন্ত আনন্দিত। অবহেলিত রাজবাড়ীবাসীকে মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য আমরা রাজবাড়ী বাসির পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা সকলে মিলে রাজবাড়ীর উন্নয়ন করতে চাই এবং আমাদের নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।
উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক এই সভাপতি এবার নিয়ে রাজবাড়ী-১ আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি রাজবাড়ী পৌরসভার তিনবারের মেয়র ছিলেন।
এবার আসনটিতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট ও জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস(কাঞ্চন)গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট।



মন্তব্য