মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
 

পলাশে ৯১ কেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬

---

পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে পলাশ উপজেলা পরিষদের হলরুম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন কর্মকর্তারা ব্যালট পেপার ও অন্যান্য উপকরণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দেন। এসময় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নেন।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ২৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। ৭টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ৯১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার ৬১টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্বে থাকবেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon