বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
 

রায়পুরে ১৮ মাসের শিশুকে হত্যা- লা’শ ৬০ ঘণ্টা পর সেফটি ট্যাংক হতে উদ্ধার - এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ ফেব্রুয়ারী ২০২৬

---

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলার রায়পুরে  ১৮ মাসের শিশু কানিজ ফাতেমা নিখোঁজের ৬০ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে  মরদেহ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ ।

 

রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পুলিশ লাশটি  অভিযুক্তদের বাসার পিছনে বাথরুমের সেপটিক ট্যাংক হতে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাশের বাড়িতে খেলাধুলা করতে গিয়ে  নিখোঁজ হয় শিশু কানিজ ফাতিমা ।

এ ঘটনায়  জান্নাতুল ফেরদৌস মেরীন বাদী হয়ে রায়পুর থানায় একই বাড়ির তোফায়েল আহাম্মদ ফিরোজা বেগমও নিশু আক্তার এর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাদেরকে আটক করে পুলিশ।

 

শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তাঁরাই হত্যা করে তার মেয়ের  লাশ গুম করে।

 

এদিকে এলাকাজুড়ে জনসাধারণের মাঝে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করে উত্তেজিত জনতা।

 

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান , শিশুটির লাশ সেপটিক ট্যাংক থেকে ৬০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon