বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
 

গোয়ালন্দে আওয়ামীলীগের অনেক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ ফেব্রুয়ারী ২০২৬

 

 ---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামীলীগের অনেক নেতাকর্মী বিএনপিতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে যোগ দিয়ে ধানের শীষের প্রচারে কাজ করছেন।

৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন এবং শেখ হাসিনা সহ অসংখ্য শীর্ষ নেতার দেশ ত্যাগের পর এখানকার পদ-পদবীধারী বহু নেতা আত্মগোপনে চলে যান। ছাত্র জনতার উপর হামলা মামলায় গ্রেফতার হন অনেকে। যারা ইতোমধ্যে জামিন পেয়েছেন তারাও গা-ঢাকা দিয়েছেন। জুলাই আন্দোলনে অনেক নেতার বাড়িঘর, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

 

এমতাবস্হায় সাধারণ নেতা-কর্মী ও সমর্থক অনেকেই টিকে থাকার স্বার্থে  বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। আবার ঘরের ছেলের ঘরে  ফেরার ঘটনাও রয়েছে।

 

বিএনপিতে যোগ দেয়া উল্লেখযোগ্য নেতারা হলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম নিলু মন্ডল, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,বিশিষ্ট ব্যবসায়ী বাদল বিশ্বাস, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, ইউপি সদস্য আবুল কাশেম প্রমূখ। তারা ইতিমধ্যে রাজবাড়ী -১ আসনে বিএনপি দলীয় সাংসদ সদস্য পদপ্রার্থী পদপ্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করছেন। এছাড়া আরো অনেক নেতা ধানের শীষের পক্ষে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কাজ করছেন।

 

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম নেতা শহিদুল ইসলাম বাবলু বলেন, যোগদানকারীরা বিএনপিকে ভালবেসে স্বেচ্ছায় যোগদান করেছেন এবং ধানের শীষকে বিজয়ী করতে কাজ করছেন। দলবদল রাজনীতিরই একটি অংশ। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon