মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দে চ্যানেল এস টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে নানান আয়োজনের মধ্য দিয়ে  জনপ্রিয় চ্যানেল এস টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, রেলী ও মাদ্রাসার শিশুদের নিয়ে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে কেক কাটার পর ফোরাম কার্যালয় হতে রেলী বের হয়ে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব, রেল স্টেশন প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দৌলতদিয়ার একটি  মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে গোয়ালন্দ উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র গৌধুলী পার্কে আনন্দ আয়োজন করা হয়।

 

 

আলোচনা সভায় চ্যানেল এস টেলিভিশনের  গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হোসেন আক্কাস, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সদস্য ও মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি মোহাম্মদ আবুল হোসেন, যুগ্ম আহবায়ক ও যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি শামীম শেখ, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, সদস্য ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ মজিবুর রহমান খান জুয়েল, সদস্য ও দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি নুরুল হক মিলন, যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ম‌ইনুল হক মৃধা, যুগ্ম সদস্য সচিব ও দৈনিক আমার সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা, গ্রীন টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া, পৌর জিয়া মঞ্চের সভাপতি মোঃ সেলিম শেখ প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon