![]()
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর পশ্চিম ১নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবদল নেতা মরহুম বেলাল হোসেন এর রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করে ১নং উত্তর হামছাদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন। শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধায় ৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবদল নেতা তাপুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আলম, সদর পশ্চিম যুবদলের সদস্য আরিফ খান জয়, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনু পাটোয়ারী, ওয়ার্ড বিএনপির নেতা মোস্তফা কামাল, সেচ্ছাসেবক দল নেতা ফরহাদ হোসেন সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। বক্তব্যরা যুবদল নেতা মরহুম বেলাল হোসেন এর রুহের মাগফেরাত কামনা আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করেন এবং বেলাল এর পরিবারের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। প্রসঙ্গত গত শনিবার সকাল ১০ ঘটিকার সময় যুবদল নেতা মরহুম বেলাল হোসেন স্টোক করে ইন্তেকাল করেন।



মন্তব্য