![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বৃত্তিডাংগা এলাকায় বসবাসরত শতাধিক আদিবাসী ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তীব্র শীতের মধ্যে মানবিক দায়িত্ববোধ থেকে ব্যক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বৃত্তিডাংগা বাজার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শরিসা ইউনিয়নের বহলাডাংগা বিশ্বাস বাড়ীর কৃতি সন্তান, বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রবিউল ইসলাম পলাশের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মণ্ডল এবং সমাজসেবক মো. রবিউল ইসলাম পলাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কার মণ্ডল, বিএনপি নেতা আক্তার হোসেন, উদয়ন যুব সংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদ মণ্ডল, যুবদল নেতা মেহেদী, ছাত্রদল নেতা রাফসান জানি, শিমু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।
এ সময় বক্তারা আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।



মন্তব্য