![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পাথরঘাটা উপজেলার তালতলা বাসস্ট্যান্ডের সামনে পাথরঘাটা–মঠবাড়িয়া সড়কে এ চেকপোস্ট পরিচালিত হয়।
চেকপোস্ট পরিচালনার নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নাজিবুল হাসান (এক্স), বিএন (পি নং-২৭৮৬)। এ সময় নৌবাহিনীর বিভিন্ন পদবীর ১৫ সদস্য বিশিষ্ট ২টি সেকশন এবং পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর মেহেদী হাসানসহ মোট ৪ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
চেকপোস্ট চলাকালীন সময়ে বাস, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল চালকদের হেলমেট পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিবর্গ ও তাদের বহনকৃত ব্যাগ তল্লাশি করা হয়।
তল্লাশীকৃত যানবাহনের মধ্যে মোটরসাইকেল ৪৭টি, ইজিবাইক ৭টি, ট্রাক ১টি, মাইক্রোবাস ২টি এবং বাস ১টি অন্তর্ভুক্ত ছিল। এ সময় আইন লঙ্ঘনের দায়ে মোট ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ৯টি মোটরসাইকেল ও ১টি বাস রয়েছে।
মামলাকৃত যানবাহনের বিপরীতে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কর্তৃপক্ষ জানায়, চেকপোস্ট পরিচালনাকালীন সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।



মন্তব্য