বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন সাংবাদিক মো. জাকির হোসেন। এ উপলক্ষে সমিতির সম্মানিত উপদেষ্টা ও সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। গত ১৯ জানুয়ারি ২০২৬/২৭ ইং গাজীপুর গাছা প্রেসক্লাবের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাংবাদিক মো. জাকির হোসেনকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিক মো. জাকির হোসেন বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির সাবেক আইন বিষয়ক সম্পাদক। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ১৪ নং নিয়ামতি ইউনিয়নের চামটা গ্রামের মরহুম মাস্টার হোসেন আলী ফরাজীর জ্যেষ্ঠ সন্তান। সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিক মো. জাকির হোসেন বলেন, “বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির প্রতি অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও শুভকামনা জানাই। এই সংগঠনকে আরও বেগবান ও শক্তিশালী করার প্রত্যয়ই আমার একমাত্র লক্ষ্য।”
মন্তব্য