বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
 

রূপগঞ্জে নির্বাচনী তফসিল ঘোষণা পরবর্তী রাজনৈতিক নেতাদের ব্যানার ফেস্টুট সরাতে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫

---

মোঃ রাকিব উদ্দিন ফয়সাল, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী সাইনবোর্ড, ব্যানার সরানোর নির্দেশনার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোথাও সরানো হয়নি রাজনৈতিক নেতা কর্মীদের প্রচারপত্র। তবে  ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে  উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ  উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় সাঁটানো ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করেন তারা।

 

উচ্ছেদ অভিযানশেষে  রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,  তফসিল ঘোষণার  পর সকল প্রকার ব্যানার সরানোর ৪৮ সময় বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশন। কিন্তু রূপগঞ্জে তা সরানো হয়নি।আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।  আশাকরি আগামী ২৪ ঘন্টার সব ব্যানার ফেস্টুন সরানো হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon