![]()
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে গত দুই দিনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে ৩ জনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নবাব আলী-এর নেতৃত্বে গোপালপুর থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে আটক করা হয়। টক ব্যক্তিরা হলেন— । মোঃ রাসেল (৩৫), পিতা—মোঃ সোরহাব হোসেন, সাং—মাহমুদপুর, গোপালপুর, টাঙ্গাইল। । ইমরান (২৩), পিতা—সহিদুল ইসলাম, সাং—মাহমুদপুর, গোপালপুর, টাঙ্গাইল। । মোঃ আলম (২২), পিতা—মোঃ জুলহাস, সাং—কোনাবাড়ী, গোপালপুর, টাঙ্গাইল।
অভিযানকালে মাদক সেবনের দায়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।
প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



মন্তব্য