![]()
বাগেরহাট প্রতিনিধি:মুন্না শেখ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয় সহধর্মিনীদের নিয়ে অশ্লীল লেখুনির প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪ টায় কচুয়া তাওহীদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শেষ হয়ে কচুয়া জিরো পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযুক্ত উজ্জ্বল মুখোপাধ্যায় এর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। আগামী রবিবার উপজেলা গেটে মানববন্ধন
মাওলানা আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি হাফেজ নরুল ইসলাম, এমাম সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ মইনুল ইসলাম, আমিরুল ইসলাম সিদ্দিকী, এডভোকেট বালী নাছের আলী,উপজেলা মসজিদের ইমাম শহিদুল ইসলাম, কচুয়া মডেল মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া সহ কচুয়ায় বিভিন্ন স্থান থেকে আসা তাওহীদী জনতা।



মন্তব্য