বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

শারীরিক প্রতিবন্ধীর চায়ের দোকানের জায়গাকে কেন্দ্র করে দ্বন্দ্বে প্রতিবন্ধীর বাবাকে মারধরের অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫

---

বাগেরহাট প্রতিনিধি :মো:মুন্না শেখ 

বাগেরহাট মোড়োরগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা খাইরুল। সে একজন শারীরিক প্রতিবন্ধী। বাড়ির পাশে রামচন্দ্রপুর হাটে তার একটি চায়ের দোকান আছে।এই চায়ের দোকানে উপার্জন থেকেই তার পরিবারের খরচ অনেকটাই নির্ভর করে।

 

খাইরুলের অভিযোগ বেশ কিছুদিন ধরে স্থানীয় ইউপি মেম্বার আলমগীরের সাথে তার দোকানের জায়গা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের জের ধরে গত শনিবার সকালে তার বাড়ি গিয়ে আলমগীর মেম্বার দুজনকে সাথে নিয়ে বিভিন্ন রকম হুমকি দেয় এবং তার বাবাকে মারধর করে।

এ ব্যাপারে উক্ত হাট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয়রা জানান এই হাটের সবগুলো দোকান মূলত সরকারি জায়গায়।

 

খাইরুলের দোকানের জায়গায় বিগত সরকারের আমলে আওয়ামী লীগের একটি অফিস ছিলো। খাল খননের কাজে খায়রুলের দোকান ভাঙ্গা পড়ার পরে। মেম্বার হওয়ার সুবাদে আলমগীর লোকজন দিয়ে আওয়ামী লীগ অফিসের জায়গায় মাটি ভরাট করে। উক্ত স্থানে খায়রুলকে দোকান দিতে বলে। সেই সুবাদে এখন আলমগীর জায়গাটি দাবি করে।

স্থানীয়রা আরো জানান খাইরুল একজন প্রতিবন্ধী লোক। সে ভিক্ষা না করে, কাজ করে খায়। আমাদের সকলের উচিত মানবিক দিকটা বিবেচনা করা। তবে মারপিটের ঘটনার তীব্র নিন্দা জানাই।

 

এ ব্যাপারে আলমগীর মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি জানান বিগত তিন বছর পূর্বের ধারের টাকা ফেরত আনতে ওদের বাড়ি গেলে কথার কাটাকাটির একপর্যায়ে এর বাবার হাত ধরে বলি চলো দোকানে গিয়ে এখনি আমার টাকা দিবা। তখন সে চিৎকার করে বলে আমাকে মেরে ফেললো,আমাকে বাঁচাও। তখন রাগের মাথায় আমি তাকে তিন-চারটি চড় দেই, এর বেশি কিছু নয়। পরবর্তীতে ওরা ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।

 

মোড়লগঞ্জ থানার ওসি মতলেবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান এ ব্যাপারে আমি লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon