শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
 

লালপুরে ছাত্রলীগ কর্মী আটককে ঘিরে জনরোষ, হ্যান্ডকাপ পড়া অবস্থায় ছেড়ে দিল পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫

 

---

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ফুটবল খেলা চলাকালে এক ছাত্রলীগ কর্মীকে আটকের সময় জনরোষের মুখে পড়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

 

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিলমাড়িয়া ফুটবল ফেডারেশনের আয়োজনে চলমান বিলমাড়িয়া সুপার লীগ (B.S.L★ Season-6)–এর চতুর্থ ম্যাচের হাফটাইমে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালে সিভিল পোশাকে থাকা কয়েকজন পুলিশ সদস্য সাহিদ (২১) নামে এক যুবককে আটক করে। তিনি লালপুর উপজেলার মাধবপুর পালপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও স্থানীয় ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

 

পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাপ পরালে আশপাশের দর্শক ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায়। একপর্যায়ে জনতার চাপের মুখে হ্যান্ডকাপ পড়া অবস্থায়ই সাহিদকে ছেড়ে দেয় পুলিশ।

 

ঘটনার সময় পুলিশের সদস্যরা সাহিদের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

বিষয়টি নিয়ে ছাত্রলীগ কর্মীর শহীদের ফেসবুক আইডিতে বিভিন্ন স্ট্যাটাসে দেখা যায় তাকে দুইবার বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে চালান করে দিয়েছে। এবং পুলিশের হাত থেকে জনগণ তাকে ছিনিয়ে নিয়ে এসে এই কথাটিও তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে লিখেন। তিনি আরো লিখেছেন আমার কোন অপরাধ নেই একটি অপরাধ আমি একটা দল করি।

 

এই বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল।”

ফোন নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে আমি কিছু জানি না।”

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon