শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে  পালন করা হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (০৭ নভেম্বর) বিকাল ৪ টার গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

 ---

র‌্যালিটি শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব থেকে বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির  সভাপতি মোঃ নিজাম সেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান মজি,পৌর সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্ডলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া মঞ্চসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের আহ্বান জানান।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon