![]()
![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালী শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী১৩৪ তম আবির্ভাব উৎসব ও মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। হাজার হাজার ভক্ত ও পূন্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে শুরু হয়েছে উপমহাদেশের মধ্যে হিন্দু ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় উপসরনালয় কাউখালী শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী আবির্ভাব ও রাস উৎসবের মিলন মেলা। শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪ তম আবির্ভাব উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) শুরু হয়ে ১০ নভেম্বর সোমবার পর্যন্ত চলবে এ উৎসব। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ বৃহস্পতিবার সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন। এরপর এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজের সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির,সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদ লিয়াকাত হোসেন তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাস সেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আশ্রম কমিটির নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, সাধারণ সম্পাদ পরিতোষ মন্ডল,কর্মী বাহিনীর প্রধান রতন লাল কর,আশ্রমের নেতা সুব্রত রায়, সুজন সাহা, সজল দে, রিপন আইচ প্রমুখ সহ সর্বস্তরের ভক্তবৃন্দ।
![]()
এ উৎসবে সারা দেশ সহ পার্শ্ববর্তী ভারত ও নেপাল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরাও এ উৎসবে আসতে শুরু করেছে । উৎসব উপলক্ষে আশ্রম সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে নানা রকমের দোকানপাট। মেলায় রকমারি পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। নাগরদোলা সহ শিশুদের বিনোদনেরও অনেক খেলনায় জমবে আনন্দমেলা। কাঠ ফার্নিচারের দোকান বসেছে উৎসবের অনেক আগে থেকেই। এদোকানগুলো চলবে অনুষ্ঠান শেষ হওয়ার পর আরও এক মাস পর্যন্ত। আশ্রম সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল এ উৎসব সফল করার জন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আগত সকল ভক্ত বৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে সাদা পোশাক এবং পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। এছাড়া প্রশাসন ব্যাপক নিরাপত্তার জোরদার করেছেন। ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা আছে এবং অনুষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় মনিটরিং করা হবে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান হবে বলে জানিয়েছে।



মন্তব্য