শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
 

সিরাজগঞ্জে জাবি শিক্ষক ড. নাহরিনের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানি মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫

---

‎জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:

‎সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

‎মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব আকন্দ।

‎মামলা সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ড. নাহরিন ইসলাম খান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের ‘জামায়াতের হক’ বলেছেন ওই নেতা। পরে সেই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

‎তবে বিবিসি বাংলার সাক্ষাৎকার বিশ্লেষণে দেখা যায়, অধ্যাপক জাহিদুল ইসলাম সেখানে বলেন, “৫ আগস্টের পরে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, তবে আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হননি। আমাদের ধারণা, আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সমর্থকদের ভোট আমাদের দিকে আসবে।”

‎অধ্যাপক জাহিদুল অভিযোগ করে বলেন, “ড. নাহরিনের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ, যা আমার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।” তিনি আরও দাবি করেন, এমন কোনো বক্তব্য তিনি কখনো দেননি এবং এটি ইচ্ছাকৃতভাবে জামায়াতের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

‎এ বিষয়ে অ্যাডভোকেট আবু তালেব আকন্দ বলেন, “আমরা আদালতে ভিডিও ক্লিপসহ সকল প্রমাণ উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত মামলাটি প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য গ্রহণ করেছেন।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon