![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দক্ষিণাঞ্চলে রাজনৈতিক তৎপরতা আরও তীব্র হচ্ছে। এরই অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী রবিবার বিকাল ৩টায় ‘বিশাল জনসভা’ আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন। বরগুনা-১ ও বরগুনা-২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচিত ডা. সুলতান আহমেদ ও মাওলানা আবু জাফর মো. ছালেহও জনসভায় উপস্থিত ছিলেন।জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের পাশাপাশি মাঠ পর্যায়ের সংগঠক ও তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে বলে আয়োজকরা জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল বলেন, নির্বাচনপূর্ব গণভোটের আয়োজনের দাবি এখন সময়ের প্রয়োজন। তাঁর ভাষায়— দেশে গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে ছোট-বড় সকল রাজনৈতিক শক্তির যথাযথ ভূমিকা ও মূল্যায়ন দিতে হবে। তিনি ধর্মীয় মূল্যবোধভিত্তিক ন্যায়শাসন ও স্বচ্ছ রাজনীতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বামনার এই জনসভায় কেন্দ্রীয় নেতাদের সরাসরি উপস্থিতি দক্ষিণাঞ্চলে দলের সংগঠন পুনর্গঠনের ইঙ্গিত বহন করে। সভা শেষে সাংস্কৃতিক আয়োজনও করা হয়। সেখানে গান পরিবেশন করেন তরুণ সংগীত শিল্পী এ্যাড. রোকুনুজ্জামান (পরিচালক— ‘তারার মেলা’, যশোর)।



মন্তব্য