শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
 

কাউখালীতে জাতীয় সমবায় দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫

---

কাউখালী ( পিরোজপুর) প্রতিনিধি : 

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই স্লোগানের মধ্য দিয়ে  পিরোজপুরের কাউখালীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ  শনিবার (১ নভেম্বর) সকাল দশটায়   উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময়  উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার  মো: অহিদুজ্জামানের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়ােত ইসলামির উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম,  প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সমবায় সদস্য  ও চিরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন খান প্রমূখ। অনুষ্ঠানে কাউখালীতে রেজিস্ট্রেশনকৃত  একশত সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা  বলেন সাম্য ও সমতার ভিত্তিতে সমাজের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব।

এজন্য আস্থা ও সততা প্রয়োজন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon