![]()
মো. মুন্না শেখ, কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কচুয়ার বাধাল ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বাধাল ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ডাকুয়া অলিউর রসুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মুক্তা, কচুয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম হাসান রাবু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রানা দিদার, বাধাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আব্দুল গাফফার ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য