![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করে,এই স্লোগানকে সামনে রেখে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের সচেতন জনগণ মাদক ও জুয়ার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। তারা বলেন, মাদক উৎপাদন, সেবন, রক্ষণ, ক্রয়-বিক্রয় এবং পরিবহন সবই দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ সমাজের তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে, পরিবারে অশান্তি সৃষ্টি করছে এবং সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করছে।
সচেতন নাগরিক ব্যানারে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বুধবার (৮ অক্টোবর) বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বান্দ্ধাঘাটা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বরগুনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সদস্য ওমর সানি ও চরদুয়ানী ইউনিয়নের যুবদল কর্মী মোঃ ফারুক ও স্থানীয় সচেতন বাসিন্দারা
ওমর সানির বক্তব্য বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের উচিত মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়া এবং প্রতিরোধে ভূমিকা রাখা। তিনি আরও বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি। কেউ যদি চরদুয়ানী ইউনিয়নের মাদক বিক্রিও সেবন করে তবে কাউকে ছাড় দেওয়া হবে না।
যুবদল কর্মী মোঃ ফারুক বলেন, আমরা মাদক ও জুয়ার অভিশাপ থেকে মুক্ত একটি সমাজ চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও আলোকিত সমাজ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
স্থানীয়রা বাসিন্দারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে মাদক ব্যবসায়ী ও জুয়ার আশ্রয়দাতাদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, মাদক ক্রয়, বিক্রয় ও সেবনে দেশে প্রচলিত কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে, কেউ অভিযোগ করলে অপরাধীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য