রবিবার, ২২ মার্চ ২০২৬
 

জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘ক্যাম্পাস ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫

---
আশিকুর রহমান, জবি প্রতিনিধি
পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ক্যাম্পাস ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ছাত্রশিবিরের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন। এ সময় তারা পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া পরিচ্ছন্নতা কর্মী বাবু লাল বলেন, “আমরা প্রতিদিন ক্যাম্পাস পরিষ্কার করি, কিন্তু সঠিক সরঞ্জাম না থাকায় কাজ করতে অনেক কষ্ট হতো। আজকে গামবুট, গ্লাভস আর ডাস্টবিন পেয়ে কাজটা অনেক সহজ হয়ে যাবে। ছাত্ররা পাশে দাঁড়িয়েছে দেখে খুব ভালো লাগছে।”

ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “শিক্ষার্থীরা যদি নিজ নিজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়, তাহলে একটি স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছিল, এমনকি এ বিষয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় ছাত্রশিবির এই সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সচেতন হবে এবং নিজেদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার গুরুত্ব উপলব্ধি করতে পারবে। এ সময় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে গামবুট, হ্যান্ড গ্লাভস, ঝাড়ু ও ডাস্টবিন বিতরণ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon