রবিবার, ২২ মার্চ ২০২৬
 

জাবি প্রক্টরের রুটিন দায়িত্বে সহযোগী অধ্যাপক রেজাউল রাকিব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৫

---

জাবি প্রতিনিধি 

চার দিনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রক্টরের রুটিন দায়িত্ব পালন করবেন ভূগোল  ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব।

 

বুধবার (১ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর বর্তমান প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম প্রেরিত এক পত্র থেকে এ তথ্য জানা যায়।

 

উপাচার্যের নিকট প্রেরিত পত্র থেকে জানা যায়, ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও অফিস বন্ধ থাকায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম নিজের গ্রামের বাড়ীতে অবস্থান করবেন। তাই ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চার (৪) দিন বিশ্ববিদ্যালয় প্রক্টর এর রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রেজাউল রাকিব।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon