শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দে ২৫ পূজা মণ্ডপে অ্যাডভোকেট আসলাম মিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

---

 

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে গোয়ালন্দ জমিদার শ্রীদাম দত্ত পাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্দির থেকে তিনি পরিদর্শন শুরু করেন।

 

পরবর্তীতে তিনি গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের মোট ২৫টি পূজা মন্ডপ ঘুরে দেখেন। এ সময় প্রতিটি মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

অ্যাডভোকেট আসলাম মিয়া মন্দিরগুলোর সার্বিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ও স্থানীয় সমস্যার খোঁজখবর নেন। একইসাথে তিনি উন্নয়ন ও সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং আর্থিক সহায়তাও প্রদান করেন।

 

মন্দির পরিদর্শন শেষে অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, “বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে আমি আজ গোয়ালন্দ উপজেলার পূজা মন্ডপগুলো ঘুরে দেখেছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সকল পূজা মন্ডপে খোঁজ খবর রাখার নির্দেশ দিয়েছে।সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। পূজামণ্ডপগুলোতে যেন কোনো সমস্যা না হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে—সেজন্য আমরা সবসময় সতর্ক আছি এবং পাশে আছি।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন  রাজবাড়ী জেলা বিএনপির রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহবুব চৌধুরী দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আঃ মালেক খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু সাইদ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম কামরুলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon