![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রাত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত গনসংযোগ ও ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে আমুয়া বাজার, কলেজ মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত বলেন, “রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আমাদের আন্দোলনের দিকনির্দেশনা।”
এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও তরুণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



মন্তব্য