শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইন্দুরকানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫

---

মো:রুবেল, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ইন্দুরকানী শাখার আয়োজনে  ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (২৬শে সেপ্টেম্বর)  উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজর সামনে থেকে   শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আমির মোঃ তোফাজ্জেল হোসেন ফরিদ, জেলা সহকারী সেক্রেটারী মোঃ আঃ রাজ্জাক, উপজেলা আমির মাওঃ আলী হোসেন, উপজেলা সেক্রেটারী মোঃ তাওহিদুল ইসলাম রাতুল, ইউনিয়ন আমির মাওঃ খয়রুল বাশার, শ্রমিক কল্যান সভাপতি মোঃ জাকির হোসেন সহ নেতৃবৃন্দ সমাবেশে বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অবশ্যই পিআর  পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। এছাড়াও তারা জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি তুলে ধরেন।

তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon