শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

এম.এ রাশেদ ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫

 ---

নিজস্ব প্রতিবেদক
“আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে ঘোষিত ১৭ সদস্যের এই কমিটির মেয়াদ থাকবে আগামী দুই বছর।

নবগঠিত কমিটিতে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এম.এ রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে ধুনটের সংবাদ অঙ্গনে তাঁর নির্ভীক, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার জন্য তিনি সুপরিচিত। প্রেসক্লাবের নেতৃবৃন্দ মনে করছেন, রাশেদের অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এছাড়া, কমিটির সভাপতি হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন টিক্কা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুমন হোসেন।

কমিটি ঘোষণার আগে আহ্বায়ক কমিটির কার্যক্রম ও সদস্যদের যোগ্যতা যাচাই করেন সাংবাদিক কারিমুল হাসান লিখন। পরবর্তীতে গঠনের ৩০ কার্যদিবসের মাথায় তিনি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন এবং পূর্বের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

নতুন কমিটির অন্য পদাধিকারীরা হলেন:

  • সিনিয়র সহ-সভাপতি: জাফিউল ইসলাম বাবু (আলোকিত বাংলাদেশ)

  • সহ-সভাপতি: রাকিবুল ইসলাম (নয়াদিগন্ত), আনোয়ার হোসেন (এনপিবি)

  • সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আকতারুল আলম তিনু (চিফ টিভি)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান (নিউজ এবিটিভি ডটকম), হাবিব হাসান মোহন (মানবজমিন)

  • সহ সাংগঠনিক সম্পাদক: আব্দুল মোমিন (চ্যানেল টেন)

  • দপ্তর সম্পাদক: নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুঞ্জুরুল ইসলাম (স্বাধীন ভোর)

  • কার্যনির্বাহী সদস্য: এস.এম. আরিফুল আমিন (প্রতিদিনের বাংলাদেশ), সোহেল রানা (কলম সৈনিক), নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), শামীম আহমেদ সুজন (মাতৃজগত) ও মাসুদ রানা (ডেইলি বগুড়া)।

প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সাধারণ সম্পাদক এম.এ রাশেদের নেতৃত্বে ধুনট উপজেলা প্রেসক্লাব গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ রাখবে এবং বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালন করবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon